কেপভার্দের পর এবার আফ্রিকার আরেক দেশে পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। গিনি বিসাউয়ের একটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।
গিনি বিসাউয়ের শহর বাফাটার একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম। বাফাটা দেশটির রাজধানী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আর এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১৫ হাজার। পেলের নামে স্টেডিয়ামের নামকরণের ব্যাখ্যায় গিনি বিসাউয়ের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জনমানুষের কাছে ‘ফুটবলের রাজা’ হিসেবে তাঁর যে খ্যাতি, তাকে শ্রদ্ধা জানাতেই দেশটির মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এই স্টেডিয়ামের নাম ‘কিং পেলে’ করার সিদ্ধান্ত নিয়েছে।
মরণব্যধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। গত সপ্তাহের সোম ও মঙ্গলবার হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। শেষকৃত্য অনুষ্ঠানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির আহ্বান জানিয়েছিলেন। তারই প্রতিফলন হিসেবে কেপভার্দে ও গিনি বিসাউয়ে পেলের নামে স্টেডিয়াম করা হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন এবং ৩২ গোলে অ্যাসিস্ট করেছিলেন। নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন পেলে। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে