
ফুটবল বিশ্বকাপ শুরু ১১ জুন। তবে সেই আমেজ টের পাওয়া যাচ্ছে। কেউ কিনছেন প্রিয় দলের জার্সি, আবার কেউ কিনছেন পতাকা। এর মধ্য়ে আবার অনেকে প্রিয় ফুটবল তারকার চুলের ছাঁট দেখিয়ে বিভিন্ন সেলুনে চুল ছাঁটার পরিকল্পনাও করছেন।

চোটের কারণে একটু আগেই মৌসুম শেষ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মৌসুমের বাকি অংশে আর ফরাসি তারকাকে পাবে না রিয়াল মাদ্রিদ। চোট পেলেও বসে নেই এমবাপ্পে। প্রেমিকাকে নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।

লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।

ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়েছে রিয়াল মাদ্রিদ। টানা হার এবং ড্রয়ে বিপর্যস্ত মাদ্রিদের ক্লাবটি। সবশেষ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে তারা। এমন বাজে সময়ে আশার কথা শোনালেন কিলিয়ান এমবাপ্পে। তারকা ফরোয়ার্ডের বিশ্বাস—খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে রিয়াল।