
বাছাইপর্বে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের মুল পর্বে জায়গা করে নিয়েছে ফ্রান্স। দল জেতানোর পথে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছুঁয়েছেন ৪০০ গোলের মাইলফলক। এমন দারুণ একটি ম্যাচ শেষে এই ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স।
সাবেক ক্লাব পিএসজির মাঠে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমে স্বরূপেই ছিলেন এমবাপ্পে। পুরো সময়ই মাঠে ছিলেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণ। ম্যাচের পর অপ্রত্যাশিতভাবে ফ্রান্স জাতীয় দল ছেড়ে স্পেনের ফ্লাইটে উঠেছেন এমবাপ্পে।
আন্তর্জাতিক বিরতির মাঝপথে এমবাপ্পে জাতীয় দল ছেড়ে যাওয়ায় শুরুতে অবাক হয়েছিল সবাই। তবে এর পেছনের কারণ জানতেও বেশ সময় লাগেনি। ফরাসি ফুটবল ফেডারেশন জানায়, গোড়ালিতে চোট পেয়েছেন এমবাপ্পে। চোটাক্রান্ত স্থানে ফোলা ও ব্যথা থাকায় প্রধান কোচ দিদিয়ের দেশম ও মেডিকেল টিমের সিদ্ধান্তে তাঁকে রিয়ালে পাঠানো হয়েছে। মাদ্রিদ পৌঁছে আজই স্ক্যান করানোর কথা রয়েছে এমবাপ্পের।
এমবাপ্পের চোট নিয়ে অবশ্য শঙ্কার কিছু থাকছে না রিয়াল এবং ফ্রান্সের ভক্তদের জন্য। ফরাসি ফুটবল ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এমবাপ্পের চোট তেমন গুরুতর নয়। অর্থাৎ মাঠে ফিরতে বেশি সময় লাগবে না সময়ের সেরা ফরোয়ার্ডদের একজনের।
বিশ্বকাপে বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৬ নভেম্বর আজারবাইজানের মাঠে খেলবে ফ্রান্স। চোট গুরুতর না হলেও সে ম্যাচে যে এমবাপ্পে খেলতে পারবেন না সেটা নিশ্চিত। সেরা তারকা না খেললেও মাথা ব্যথার কারণ নেই ফ্রান্সের। মূল পর্বে জায়গা করে নেওয়ায় ম্যাচটি কেবলমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
৫ ম্যাচে ৪ জয়ের পাশাপাশি একটিতে ড্র করেছে ফ্রান্স। ইউরোপিয়ান জায়ান্টদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে অবস্থান করছে আইসল্যান্ড।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে