
রিয়াল মাদ্রিদে এসেও ছন্দটা ধরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে লস ব্লাঙ্কোসদের জার্সিতে গোলের ফিফটি করে ফেলেছেন তিনি। ফরাসি ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল রীতিমতো উড়ছে।
লা লিগায় গত রাতে রিয়াল মাদ্রিদ খেলেছে লেভান্তের বিপক্ষে। সিউদাদ দি ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে এই ম্যাচে রিয়াল পেয়েছে ৪-১ গোলের জয়। জোড়া গোল করেন এমবাপ্পে। বিস্ফোরক জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘শুরু থেকেই দারুণ ম্যাচ ছিল। রক্ষণ খুবই ভালো ছিল। এগিয়ে যেতে প্রথম গোলটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
লেভান্তের বিপক্ষে বিস্ফোরক জয়ের পর ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়েছে আলোনসোর রিয়াল। লেভান্তের বিপক্ষে গত রাতে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৩ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর রিয়াল নিয়েছে ১০ শট। অন্যদিকে লেভান্তে বল দখল রাখে ৩৭ শতাংশ। তারা রিয়ালের লক্ষ্য বরাবর নেয় ২ শট।
রিয়াল অপরাজিত থাকলেও আলোনসো এখনই উচ্ছ্বাসে হারিয়ে যেতে চান না। লেভান্তেকে ৪-১ গোলে উড়িয়ে রিয়াল কোচ বলেন, ‘আমরা দলটা তৈরির পর্যায়ে আছি। ৫১ দিন ধরে এখানে আছি। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। তবে আমাদের দলের ভিত্তিটা খুব ভালো। একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো। আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে।’
লেভান্তের বিপক্ষে ম্যাচে প্রথম গোল আসে ২৮ মিনিটে। ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। দলের দ্বিতীয় গোলেও ভিনির অবদান রয়েছে। ৩৮ মিনিটে তাঁর পাস রিসিভ করে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রথমার্ধ রিয়াল শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে। ৫৪ মিনিটে লেভান্তে স্ট্রাইকার এত্তা এয়ং গোল করে ব্যবধান কমান। ১০ মিনিট পরই ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ৬৪ মিনিটে বক্সের ভেতর এমবাপ্পে ফাউলের শিকার হলে রিয়াল পেয়েছে পেনাল্টি। স্পটকিক থেকে পানেনকা শটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।
রিয়ালের চতুর্থ গোল হতে সময় লেগেছে ২ মিনিট। ৬৬ মিনিটে আরদা গুলেরের পাস থেকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের এটা দ্বিতীয় গোল। রিয়ালের পরে পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এদিকে রিয়ালের জার্সিতে দুই মৌসুম মিলে ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৫৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। তবে ২০২৪-২৫ মৌসুম এমবাপ্পেকে শেষ করতে হয়েছিল মেজর কোনো টুর্নামেন্টের শিরোপা না জেতার আক্ষেপে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে