
ফুটবলের গত মৌসুমে সবসুদ্ধ ৬৫টি ম্যাচ খেলেছে পিএসজি। এত বেশি ম্যাচ খেলতে হয়নি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনাকেও। লিগ জয়ের পর, চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ খেলেছে পিএসজি। নতুন মৌসুম শুরুর আগে ঘিঞ্জি এই সূচি পুরোপুরি সতেজ হওয়ার সুযোগ দেয়নি লুইস এনরিকের দলকে। তাই মৌসুমের শুরুতেই চোট নিয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েছেন আক্রমণভাগের দুই পরীক্ষিত নির্ভরতা উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে। এর বাইরে চোট সমস্যায় আছেন খাবিচা কাভারাৎসখেলিয়া, লি ক্যাং-ইন, লুকাস বেলার্দোরা। সব মিলিয়ে শুরুতেই ‘পিএসজি শিরোপা ধরে রাখতে পারবে তো?’ প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল শুরু হওয়া নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এই প্রশ্ন নিয়েই আজ মাঠে নামছে পিএসজি। তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ ইতালির আতালান্তা। এ দিন অবশ্য বাকি পাঁচ ম্যাচের অন্য দুটিতে অ্যানফিল্ডে আতলেতিকো মাদ্রিদকে আতিথেয়তা দেবে লিভারপুল, ঘরের মাঠে বায়ার্ন খেলবে চেলসির বিপক্ষে।
পিএসজি-আতালান্তা
পিএসজি-আতালান্তা
লিভারপুল-আতলেতিকো
বায়ার্ন-চেলসি

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে