
গোলের পর গোল করে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে তিনি আছেন দারুণ ছন্দে। ফ্রান্সের জার্সিতে ফিফটির রেকর্ডটা তিনি আগেই করে ফেলেছিলেন। গতকাল রাতে গোল করে রেকর্ডটাকে আরও একটু সমৃদ্ধ করলেন ফরাসি ফরোয়ার্ড।
পোল্যান্ডের ওরোক্ল স্টেডিয়ামে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গত রাতে ইউক্রেনের মুখোমুখি হয়েছে ফ্রান্স। ফরাসিদের ২-০ গোলে জয়ের রাতে রেকর্ড বইয়ে নাম উঠেছে এমবাপ্পের। ৯১ ম্যাচে ৫১ গোল করে ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি। তাঁর সমান ৫১ গোল করেন থিয়েরি অঁরি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ১২৩ ম্যাচ। এমবাপ্পের রেকর্ডের রাতে হয়েছে ইতালির গোল উৎসব। এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইতালি।
ইউক্রেনের বিপক্ষে গত রাতে ১০ মিনিটে মিডফিল্ডার মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ওলিস গোল করেছেন ব্রাডলি বারকোলার অ্যাসিস্টে। দ্বিতীয় গোলের জন্য ফরাসিদের অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট। ৮২ মিনিটে ফ্রান্সের জার্সিতে নিজের ৫১তম গোল করেন এমবাপ্পে। অঁরেলিয়ে চুয়ামেনির দূরপাল্লার পাস প্রথমে রিসিভ করেন এমবাপ্পে। পরবর্তীতে রক্ষণদুর্গ ভেদ করে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সের এটাই প্রথম ম্যাচ। ২-০ গোলে জিতলেও ফরাসিরা গ্রুপে পয়েন্ট তালিকায় দুইয়ে। কারণ, একই রাতে আজারবাইজানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আইসল্যান্ড। ফ্রান্স, আইল্যান্ড দুই দল ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে শীর্ষে আইসল্যান্ড। ৩ ও ৪ নম্বরে থাকা ইউক্রেন, আজারবাইজান কেউই কোনো পয়েন্ট পাননি। এদিকে ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে ফরাসিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সবার ওপরে অলিভিয়ার জিরু। এমবাপ্পে যেভাবে ছুটছেন, তাতে জিরুর রেকর্ড ভাঙা অসম্ভব নয়।
বাছাইপর্বের ইতালি-এস্তোনিয়া ম্যাচটি হয়েছে বার্গামোতে। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। ৫৮ মিনিটে মইস কিনের গোল দিয়ে শুরু। তাঁর মতো একটি করে গোল করেছেন জিয়ানকোমো রাসপাডোরি ও আলেসান্দ্রো বাস্তোনি। জোড়া গোল করেছেন মাতেও রেতেগুই। তাঁর গোল দুটি হয়েছে ৬৯ ও ৮৯ মিনিটে। বাস্তোনি গোল করেছেন ৯০ মিনিটের পর অতিরিক্ত দুই মিনিটে।

এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে ইতালির কোচ হিসেবে জেনারো গাত্তুসোর শুরু হলো জয় দিয়ে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে ইতালি। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে নরওয়ে। দুইয়ে থাকা ইসরায়েলের পয়েন্ট ৯। নরওয়ে-ইসরায়েল খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে এস্তোনিয়া। তবে পয়েন্ট তালিকার পাঁচে থাকা মলদোভা চার ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে