
রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান গগনচুম্বী করেই তবে বার্নাব্যু ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিলিয়ান এমবাপ্পেও রিয়াল মাদ্রিদের রোনালদোর মতোই কিংবদন্তি হয়ে উঠবেন বলে মনে করেন দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
আর এমবাপ্পেকে নিয়ে এমন সময়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন রিয়াল কোচ, যার আগে রিয়ালে অভিষেক মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন চলতি মৌসুমে রিয়ালে অভিষিক্ত এমবাপ্পে। সোমবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি এমবাপ্পেকে নিয়ে উচ্চাশা পোষণ করেন। বলেন, ‘রিয়াল মাদ্রিদে রোনালদো যা অর্জন করেছেন, সেটা অর্জনের সামর্থ্য এমবাপ্পের আছে। আর আমি চাই, রোনালদো যা করেছে, রিয়ালে এমবাপ্পেও তা করতে পারবে। আর এর অর্থই হলো রোনালদোর মতো সেও রিয়াল মাদ্রিদে একজন কিংবদন্তি হয়ে উঠবে।’
রিয়াল মাদ্রিদে শুরুর বছরেও রোনালদোর শুরুর একটা অর্জনকে এমবাপ্পে ছুঁয়ে ফেললেও রিয়ালের ‘রোনালদো’ হওয়ার জন্য ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়া রোনালদো ২০২৮ সালে ক্লাবের শীর্ষ গোলদাতা হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েই তবে বিদায় নেন। রিয়ালের খেলোয়াড় হিসেবে পর্তুগিজ উইঙ্গারের নামের পাশে এখন ৪৫০ গোল।
চলতি মৌসুমে এখনো তিনটি প্রতিযোগিতায় নিজেদের সম্ভাবনা ধরে রেখেছে রিয়াল। যার কারণে নিজের গোলসংখ্যাকে বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ এমবাপ্পের। আগামীকাল রাতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে রিয়াল জিতেছিল ১-০ গোলে। রিয়াল যদি এই টুর্নামেন্ট জেতে তাহলে তিনটি কোপা দেল রে জয়ী রিয়ালের প্রথম কোচ হবেন আনচেলত্তি। প্রথম লেগের জয় এবং এই মাইলফলকের হাতছানি তাঁকে এবং তাঁর দলকে ভালো খেলায় অনুপ্রাণিত করবে বলে মনে করেন কার্লো আনচেলত্তি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে