
অলিম্পিয়াকোস-রিয়াল মাদ্রিদ নাকি এমবাপ্পে-অলিম্পিয়াকোস—গত রাতে কারাইসকাকিস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিকে ভক্ত-সমর্থকেরা চাইলে যেকোনো নামে ডাকতে পারেন। চার গোলের চারটিই করে কিলিয়ান এমবাপ্পে বসে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে। রোনালদোর পাশে নাম লেখাতে গিয়ে এমবাপ্পে ৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন।
কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচে অলিম্পিয়াকোস-রিয়াল মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। ৭ গোলের রোমাঞ্চে রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-৩ গোলে। ২২, ২৪, ২৯ ও ৬০ মিনিটে গোল চারটি করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এক ম্যাচে চার গোল করার কীর্তি শুধু রোনালদো আর এমবাপ্পের। ২০১৫ সালে মালমোর বিপক্ষে চার গোল করেছিলেন রোনালদো। তাতে রিয়াল মাদ্রিদ ৮-০ গোলের বিশাল জয় পেয়েছিল।
এমবাপ্পে গত রাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪ গোলের মধ্যে দুটিই করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। অপর দুই গোল করতে এমবাপ্পেকে সহায়তা করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও আর্দা গুলার। চার গোল করে দলকে জিতিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন,‘খুবই খুশি আমি। গোল করাটা সব সময়ই আনন্দের। সতীর্থরা আমাকে অ্যাসিস্ট করেছেন। এমন খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সব সময় গোলের চেষ্টা করি। কখনো হয়। কখনো হয় না।’
সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল মাদ্রিদ সবশেষ ম্যাচ জিতেছিল ১ নভেম্বর। লা লিগার সেই ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল। এরপর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে রিয়ালের হারের ঘটনা রয়েছে। রায়ো ভায়োকানো, এলচে—লা লিগায় এই দুই দলের বিপক্ষে ড্র করেছে রিয়াল। গতকাল অলিম্পিয়াকোসকে হারাতেও বেশ বেগ পেতে হয়েছে রিয়ালের। ৮ মিনিটে চিকুইনহো গোল করে অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন। তবে এমবাপ্পের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
প্রথমার্ধে পিছিয়ে থাকা অলিম্পিয়াকোস দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫২ ও ৮১ মিনিটে মেহদী তারেমি ও আইয়ুব আল কাবি গোল করে অলিম্পিয়াকোসকে তাঁরা সমতায় ফিরিয়েছেন। ৬০ মিনিটে এমবাপ্পের গোলটাই মূলত ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ৪-৩ গোলে জয়ের পর ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মতো দলের জন্য তিন ম্যাচ না জেতা অনেক বড় ব্যাপার। বেশ ভালো লাগছে।’
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি এখন এমবাপ্পের। ৬ মিনিট ১২ সেকেন্ডে হ্যাটট্রিক করে এই টুর্নামেন্টে দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি মোহাম্মদ সালাহর। ২০২২ সালে সালাহর হ্যাটট্রিকে লিভারপুল ৭-১ গোলে জিতেছিল রেঞ্জার্সের বিপক্ষে। এমবাপ্পেময় ম্যাচে ৪-৩ গোলে জিতে পয়েন্ট তালিকায় সেরা পাঁচে উঠে এসেছে রিয়াল। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে জাবি আলোনসোর রিয়াল লিগ পর্বের পয়েন্ট তালিকায় এখন পাঁচে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে