
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক ১৪ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে তাঁদের ফেরত আনার তথ্য জানিয়েছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান।

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিনের মাথায় ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।