কক্সবাজারের টেকনাফ এলাকায় বঙ্গোপসাগর থেকে ফেরার পথে নৌকাসহ ১২ জেলে অপহৃত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। স্থানীয় বাসিন্দা ও ট্রলারমালিকদের অভিযোগ, অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।
অপহৃত জেলেরা হলেন মো. আলী আহমদ, মোহাম্মদ আমিন, ফজল করিম, কেফায়েত উল্লাহ, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. রাসেল, মো. সোয়াইব, আরিফ উল্লাহ, মোহাম্মদ মোস্তাক, নুরুল আমিন এবং আরও একজন। সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তাঁর নৌকা নিয়ে ১২ জেলে সাগরে মাছ শিকারে যান। পরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঘাটে রওনা দেন। পথে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যান। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে ইউএনও এহসান বলেন, ‘নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনতে সক্ষম হই।’
উল্লেখ্য, ৫ ও ১৩ আগস্ট সাত বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরকান আর্মি। এখনো তাঁদের ছেড়ে দেওয়া হয়নি। জেলেরা এমন পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে