
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটকের পর কৌশলে পালিয়ে এসেছেন ১৮ জেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁরা একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্ট গার্ড তাদের হেফাজতে নেয়। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই পরিবারের কাছে জেলেদের হস্তান্তর করেছে।
এর আগে বুধবার বিকেলে সেন্ট মার্টিনে সাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে আটক করে আরাকান আর্মি।
পালিয়ে আসা জেলে শামসুল আলম বলেন, ‘মোহাম্মদ হাসানের মালিকানাধীন ট্রলার নিয়ে গত মঙ্গলবার সাগরে আমরা মাছ শিকারে যাই। গত বুধবার আরাকান আর্মি স্পিড বোট দিয়ে ধাওয়া করে পাঁচটি ট্রলারসহ আমাদের ৪০ জনকে আটক করে। আমাদের ট্রলারে ১০ জন এবং আরেকটি ট্রলারে আটজন জেলে ছিলাম। আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারে ওঠে এবং সামনে-পেছনে তাদের স্পিড বোট থাকে। ট্রলারগুলো মিয়ানমারের দিকে চালাতে বলে। অন্ধকারে আরাকান আর্মির স্পিড বোটটি সামনের দিকে এগিয়ে গেলে আমরা সুযোগ নিয়ে উল্টো দিকে ঘুরে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসি। এ সময় আমাদের ট্রলারে থাকা আরাকান আর্মির দুই সদস্য সাগরে ঝাঁপ দিয়ে তাদের সীমান্তের দিকে সাঁতরে চলে যায়। অন্ধকার থাকায় পরে আমরা ট্রলার নিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, পুলিশ জেলেদের তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ শিকারে না যাওয়ার মুচলেকা নিয়ে বৃহস্পতিবার রাতে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে