
কক্সবাজারের টেকনাফে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আজ মঙ্গলবার উপকূলের সেন্ট মার্টিনের অদূরবর্তী বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌর ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সোমবার দুপুরে টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে একাধিক ট্রলার মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে দুটি ট্রলারের ১৪ জেলেকে ধরে নিয়ে যায়।
অপহৃতদের মধ্যে স্থানীয় জেলের পাশাপাশি রোহিঙ্গাও রয়েছে বলে জানা গেছে। অপহৃত ট্রলারের একটি মালিক টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার ছৈয়দ আলম এবং অপরটি পৌর ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিজিবি ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে