
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের বেতন নিয়ে প্রকাশিত এক তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্ত প্রকাশিত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচ তিনি।

মাঠের সাফল্যের জন্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি এখন বিজ্ঞাপন জগতেও বড় আকর্ষণে পরিণত হয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ড তাঁকে নিয়ে প্রচারণা চালাতে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়

সেনেগালের বিপক্ষে আগের দুই দেখায় একবারও জিততে পারেনি ব্রাজিল। অবশেষে তৃতীয়বারের দেখায় অপেক্ষা ফুরাল সেলেসাওদের। প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের পর আর্সেনালের কাছে ক্ষমা চেয়েছেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার-কার্লো আনচেলত্তির মধ্যে যুদ্ধ যেন থামার নয়। কখনো নেইমার বিস্ফোরক মন্তব্য করছেন। বিপরীতে পাল্টা জবাব দিতে মোটেও পিছপা হচ্ছেন না ব্রাজিল কোচ আনচেলত্তি। ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা নিয়েই মূলত দুই পক্ষের মধ্যে চলছে দ্বন্দ্ব।