
মাঠের সাফল্যের জন্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি এখন বিজ্ঞাপন জগতেও বড় আকর্ষণে পরিণত হয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ড তাঁকে নিয়ে প্রচারণা চালাতে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান এই কোচ।
সম্প্রতি ব্রাজিলের একটি বিজ্ঞাপনী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটির শেষাংশে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে থাকা অ্যানচেলত্তির পায়ের কাছে এসে পড়ে সংবাদপত্র দিয়ে তৈরি একটি বল। সেটি তুলে নিয়ে তিনি একটি শিরোনাম পড়েন, ‘ষষ্ঠ শিরোপায় বিশ্বাস করে ব্রাজিল।’ মাত্র ১২ সেকেন্ডের এই দৃশ্যই দর্শকদের নজর কাড়ে। কেবল ইউটিউবেই ভিডিওটি ১ কোটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে।
ব্রাজিলে আসার পর থেকেই একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। তবে তিনি বেছে নিয়েছেন অল্প কয়েকটি ব্র্যান্ডকে। এখন পর্যন্ত ব্রাহমা, ভক্সওয়াগেন এবং অ্যামাজনের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিন প্রতিষ্ঠানই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) স্পন্সর।
বিজ্ঞাপন জগতে আনচেলত্তির উপস্থিতি কতটা মূল্যবান, সেটি তুলে ধরেছেন বিজ্ঞাপন নির্বাহী ও অ্যালব স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্দো পন্তেস। তিনি বলেন, ‘অ্যানচেলত্তির মতো ব্যক্তিত্বকে নিয়ে কাজ করার খরচ যে সাধারণের চেয়ে অনেক বেশি হবে সেটা স্পষ্ট। এমন একজন নামের সঙ্গে কাজ করতে হলে বিনিয়োগ সক্ষমতার দিক থেকে আপনাকে বাজারের একেবারে শীর্ষ স্তরে থাকতে হবে।’
বিভিন্ন প্রচারণা মিলিয়ে আনচেলত্তিকে নিয়ে তৈরি ভিডিওগুলো ইতোমধ্যে ৮ কোটির বেশি ভিউ পেয়েছে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে সফল কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের জন্য এটাও একটি উল্লেখযোগ্য অর্জন।
আনচেলত্তির পারিশ্রমিকও তাঁর তারকাখ্যাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্রাজিলের সাবেক কোচ তিতে যেখানে প্রায় ২০ লাখ রিয়াল মূল্যের বিজ্ঞাপনী চুক্তি করেছিলেন, সেখানে আনচেলত্তির চুক্তির পরিমাণ অনেক বেশি। বিভিন্ন প্রচারণার জন্য তিনি প্রায় ১ কোটি রিয়াল মূল্যের চুক্তি করেছেন বলে জানা গেছে।
ভক্সওয়াগেনের নতুন মডেলের উদ্বোধনী প্রচারণার মুখ হওয়ার পর থেকে প্রায় নিয়মিতই প্রতিষ্ঠানটির গাড়িতে চলাচল করছেন আনচেলত্তি। অন্যদিকে ব্রাহমার প্রচারণার অংশ হিসেবে তিনি সাও পাওলো, সালভাদর ও রিও ডি জেনেইরোতে কার্নিভাল সফরেও অংশ নিয়েছেন। বিশ্বকাপের আগে মাঠের বাইরে এভাবেই ব্রাজিলে নিজের জনপ্রিয়তার নতুন অধ্যায় লিখছেন অভিজ্ঞ এই কোচ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে