
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের বেতন নিয়ে প্রকাশিত এক তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্ত প্রকাশিত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচ তিনি।
২০২৫ সালের মে মাসে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পর নতুনকরে তাঁর চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থাকবেন তিনি। এই চুক্তিতে বছরে ৯.৫ মিলিয়ন ইউরো বেতন পান এই ইতালিয়ান কোচ। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা প্রায় ৫৫.৮ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের সমান।
বেতনের দিক থেকে আনচেলত্তির ধারে-কাছেও নেই অন্য কোনো কোচ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তাঁর বার্ষিক আয় ৫.৯ মিলিয়ন ইউরো। অর্থাৎ শীর্ষে থাকা আনচেলত্তি ও দ্বিতীয় স্থানে থাকা টুখেলের বেতনের ব্যবধানই প্রায় ৩.৬ মিলিয়ন ইউরো। তালিকার তিনে আছেন জার্মানির কোচ হুলিয়ান নাগেলসমান, যাঁর বার্ষিক আয় ৪.৯ মিলিয়ন ইউরো। উজবেকিস্তানের ফাবিও কানাভারো ও পর্তুগালের রবার্তো মার্তিনেজ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন। দুজনেরই বার্ষিক বেতন ৪ মিলিয়ন ইউরো।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই তালিকার দশ নম্বরে আছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে থাকা এই কোচ বছরে প্রায় ২.৩ মিলিয়ন ইউরো আয় করেন। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অভিজ্ঞ ও সফল কোচদের প্রতি আস্থার প্রতিফলনই দেখা যাচ্ছে এই তালিকায়। ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল কিংবা আর্জেন্টিনার মতো শীর্ষ ফুটবল শক্তিগুলো নিজেদের জাতীয় দলের দায়িত্বে থাকা কোচদের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করেছে।
সর্বোচ্চ বেতনভোগী ১০ জাতীয় দলের কোচ
১. কার্লো আনচেলত্তি (ব্রাজিল) — ৯.৫ মিলিয়ন ইউরো
২. থমাস টুখেল (ইংল্যান্ড) — ৫.৯ মিলিয়ন ইউরো
৩. জুলিয়ান নাগেলসমান (জার্মানি) — ৪.৯ মিলিয়ন ইউরো
৪. ফাবিও কানাভারো (উজবেকিস্তান) — ৪ মিলিয়ন ইউরো
৫. রবার্তো মার্তিনেজ (পর্তুগাল) — ৪ মিলিয়ন ইউরো
৬. দিদিয়ের দেশম (ফ্রান্স) — ৩.৮ মিলিয়ন ইউরো
৭. মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে) — ৩.৫ মিলিয়ন ইউরো
৮. রোনাল্ড কোমান (নেদারল্যান্ডস) — ৩ মিলিয়ন ইউরো
৯. গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে) — ২.৫ মিলিয়ন ইউরো
১০. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) — ২.৩ মিলিয়ন ইউরো

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে