
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, ১৪ জুন মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেই লিটন। বাংলাদেশকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন হৃদয়।
চট্টগ্রামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক হৃদয়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন। পেস বোলিং আক্রমণে তাঁর সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে স্বীকৃত স্পিনার হচ্ছেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ব্যাটিংটাও কার্যকরী হয়ে উঠতে পারে। আর লিটন না থাকায় উইকেটরক্ষকের গ্লাভস পরবেন পারভেজ হোসেন ইমন।
টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নেতৃত্বে ফিরেছেন মিচেল মার্শ। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার একাদশেও রয়েছেন অভিষিক্ত ক্রিকেটার। লেগস্পিনার নিখিল চৌধুরী ও বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস আজই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে জশ ইংলিসের হাতে।
মিরপুরে ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। মিরপুরে ওয়ানডে পর্ব শেষে এবার চট্টগ্রামে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এই মাঠেই ১৯ ও ২১ জুন দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, মোস্তাফিজুর রহমান
অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক) কুপার কনলি ম্যাট রেনশ টিম ডেভিড নিখিল চৌধুরী,জোয়েল ডেভিস, জ্যাভিয়ার বার্টলেট, নাথান এলিস, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা

‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
২৯ মিনিট আগে
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাস
২ ঘণ্টা আগে
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটা ব্যস্ত দিন কাটবে। সকালটা শুরু হয়েছে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরপর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে
২ ঘণ্টা আগে
এটা আমি কী করলাম—জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব হয়তো এটা ভেবেই এখন কপাল চাপড়াচ্ছেন। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে আজ যেখানে অস্ট্রিয়ার সঙ্গে দাপট দেখিয়ে খেলছিল জর্ডান, সেখানে আত্মঘাতী গোলটাই এগিয়ে দিয়েছে অস্ট্রিয়া। আর শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে ৩-১ গোলে জিতেছে ইউরোপের এই দল।
৩ ঘণ্টা আগে