
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার জাল তিনবার কাঁপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তাঁর এমন কীর্তির পর ফুটবল দুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার।
সেই জোয়ারে গা ভাসিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেননের’ চোখে, মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় এবং সেটা লুকোচুরি না করে মেনে নেওয়া উচিত।
মেসির এই অবিশ্বাস্য রেকর্ড ভাঙার বিষয়ে রোনালদো বলেন, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আর যিনি এই রেকর্ড ভেঙেছেন, তাঁর এমন কীর্তিতে বিশ্বের কোনো ফুটবল ভক্তের অবাক হওয়ার কথা নয়। তা ছাড়া আর্জেন্টিনা তো এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।’
সমালোচকদের উদ্দেশ করে রোনালদো আরও বলেন, ‘মেসি যতবারই মাঠে পা রাখেন, বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখন বিশ্বের লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার সময় এসেছে, তিনিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তবু তাঁকে নিয়ে মানুষের মনে সংশয় রয়েছে। এটি একটি অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত, যা চিরকাল ইতিহাসে লেখা থাকবে।’

আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে আলজেরিয়া। ম্যাচ শেষে হারের কারণ খুঁজতে গিয়ে অজুহাতের আশ্রয় নেননি দলটির কোচ ভ্লাদিমির পেতকোভিচ। বরং বিশ্বচ্যাম্পিয়নদের আধিপত্য এবং লিওনেল মেসির প্রভাব স্বীকার করে নিয়েছেন অকপটে।
১৫ মিনিট আগে
বিশ্বকাপের মঞ্চে একটি গোলই একজন ফুটবলারের পরিচয় বদলে দিতে পারে। কিন্তু ইরাকের আয়মান হুসাইনের গল্প শুধু ফুটবলীয় সাফল্যের নয়, বরং যুদ্ধ, সন্ত্রাস ও ব্যক্তিগত শোককে জয় করে উঠে আসার এক অনন্য কাহিনি।
৪৩ মিনিট আগে
ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়েই যেখানে অনেক শঙ্কা ছিল, সেখানে আরও একবার বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দেখতে চাওয়ার ইচ্ছাটা অসম্ভবের থেকেও যে বেশি কিছু সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নে দশ নম্বর জার্সিধারীও তাই দিলেন স্পষ্ট উত্তর।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে লিডসের দূরত্ব ৮০০০ কিলোমিটারের বেশি। বিশাল এই দূরত্ব ঘুচিয়ে দুই জায়গাতেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার চিত্র। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের সাগরিকায় অজিদের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে