
ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়েই যেখানে অনেক শঙ্কা ছিল, সেখানে আরও একবার বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দেখতে চাওয়ার ইচ্ছাটা অসম্ভবের থেকেও যে বেশি কিছু সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নে দশ নম্বর জার্সিধারীও তাই দিলেন স্পষ্ট উত্তর।
আজ ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন মেসি। শুধু মাঠে নেমেই ক্ষ্যান্ত থাকেননি, হ্যাটট্রিক করে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে মিক্সড জোনে এক সাক্ষাৎকারে সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘এটা একেবারেই সম্ভব না।’
আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বেশকিছু রেকর্ড নিজের দখলে নেন মেসি। মিরোস্লাভ ক্লোসের সঙ্গে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক। দুজনের নামের পাশে শোভা পাচ্ছে সমান ১৬ গোল।
আলজেরিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমি যেমন আগেও বলেছি, সত্যি বলতে আমরা ভালো অবস্থায় আছি, প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এই দল সবসময়ই দেখিয়েছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তারা কখনও হাল ছাড়ে না। প্রতিপক্ষ যেই হোক, তারা সবসময়ই ম্যাচে আধিপত্য করতে চায়।’
ম্যাচ জিতলেও আলজেরিয়ার বিপক্ষে লড়াই যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিলেন মেসি, ‘প্রথমার্ধ সহজ ছিল না; প্রতিযোগিতা এখন আরও কঠিন হয়ে যাচ্ছে। পুরো বিশ্বকাপজুড়ে আমরা দেখেছি সব ম্যাচই খুব কাছাকাছি লড়াইয়ের, কেউই কিছু সহজে দেয় না।’
আপাতত মেসির সব মনোযোগ বিশ্বকাপ ঘিরে। শিরোপা ধরে রাখতে চায় তাঁর দল, ‘আমরা লড়াই করব এবং আমাদের সর্বোচ্চটা দেব।’

সমালোচকদের উদ্দেশ করে রোনালদো আরও বলেন, ‘মেসি যতবারই মাঠে পা রাখেন, বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখন বিশ্বের লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার সময় এসেছে, তিনিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তবু তাঁকে নিয়ে...
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম থেকে লিডসের দূরত্ব ৮০০০ কিলোমিটারের বেশি। বিশাল এই দূরত্ব ঘুচিয়ে দুই জায়গাতেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার চিত্র। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের সাগরিকায় অজিদের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় দিন উপহার দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৬ গোল নিয়ে এখন দুজনই রয়েছেন যৌথভাবে শী
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে মেসির হ্যাটট্রিক যেমন আলোচনায় ছিল, তেমনি বিতর্কের জন্ম দিয়েছে প্রথমার্ধের একটি ট্যাকলও। ওই ঘটনায় আর্জেন্টাইন অধিনায়কের লাল কার্ডের দাবি তুলেছিলেন আলজেরিয়ার খেলোয়াড়েরা। তবে রেফারিং বিশ্লেষক পিসি অলিভেইরার মতে, ঘটনাটি
৪ ঘণ্টা আগে