
গণতন্ত্র থেকে দেশ আবারও এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্র থেকে দেশ আবারও এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না, সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।
আজ বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঘটনা ও নিয়োগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমরা একটা গণ-অভ্যুত্থান করেছি, গণ-অভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। সে জন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন–এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

শোকজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে এবার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ বুধবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম...
৬ ঘণ্টা আগে
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, তাঁর দুটি ব্যাংক হিসাবে মোটের ওপর প্রায় ১০ লাখ টাকা জমা আছে। আর তাঁর বাবার ব্যাংক হিসাবে রয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই আদেশ দিয়েছেন বলে
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
১৯ ঘণ্টা আগে