তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সেনা কর্মকর্তারা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...
৪ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সমর্থন প্রত্যাশা করে তেহরান। তারা বাংলাদেশ সরকারের প্রতি হামলার সরাসরি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী আজ বুধবার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
৫ ঘণ্টা আগে
আজ বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুই মন্ত্রী।
৬ ঘণ্টা আগে
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে