
‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে করে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। আমাদের নিজেদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। সব ক্ষেত্রেই সরকার মেধাকে প্রাধান্য দেবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা খালি অমুকের ভাই...ভাই একটু বলে দেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।’
নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শত বিষয়ে দ্বিমত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে যেন একমত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে একদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে এই দেশ একটি বৈশ্বিক সংঘাতের অংশে পরিণত হচ্ছে। সব মিলিয়ে একধরনের পরাধীনতার শৃঙ্খল এ দে
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাঁকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
সারা দেশে নারী হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়...
৩ ঘণ্টা আগে