
মির্জা ফখরুল বলেন, এই বাজেটে শিল্প খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে। আমরা আশা করি যে, খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।

ঠাকুরগাঁওয়ে চীনা বিনিয়োগ ও সহায়তায় শিল্প-কলকারখানা গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী দুই-এক মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে আসবে। একই অনুষ্ঠানে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাওয়া ঠেকাতে সরকার বিদ্যমান আইন (পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বা পিপিএ) পর্যালোচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

দেশে এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।