
সারা দেশে নারী হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি এ সমাবেশ করে। এর আগে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশ থেকে নোয়াখালীর হাতিয়ায় নারী শিক্ষার্থীকে ধর্ষণ, চট্টগ্রামের সীতাকুণ্ড ৭ বছরের শিশুকে ধর্ষণ করে গলা কেটে হত্যা, নরসিংদীতে ১৫ বছরের এক বালিকাকে ধর্ষণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে হত্যাসহ নানান জায়গায় নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে সাত বছরের শিশু থেকে শুরু করে সারা দেশে নারী নিপীড়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি নিজের ঘরে বাবা তার কাছ থেকেও নারীরা রক্ষা পাচ্ছে না।
সরকারের কাছে প্রশ্ন রেখে রতন বলেন, ‘আমরা জানতে চাই– গত এক মাসের মধ্যে এতগুলো ঘটনায় আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন?’
জাতীয় সংসদে বিরোধী দল ৭১ সালে মুক্তিযুদ্ধে নারী নিপীড়নের সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেন এই সিপিবির নেতা। তিনি বলেন, এই পার্লামেন্টে যারা বিরোধী দল আছে অতীতে তাদের যে কর্মকাণ্ড তা সবাই জানে। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা নারী নিপীড়নের সহযোগিতা করেছিল। তাদের সহযোগিতায় দুই লাখ নারীকে ধর্ষণ করা হয়েছে, নির্যাতন -নিপীড়ন করা হয়েছে।
সিপিবির এ নেতা বলেন, যেখানেই নারী নিপীড়ন ও নির্যাতন সেখানেই কমিউনিস্টদের শক্তিশালীভাবে তার প্রতিবাদ করতে হবে। প্রতিহত করতে হবে।
সিপিবির কেন্দ্রীয় সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বর্তমানে দেশ একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, যেখানে নারী নির্যাতন ও ধর্ষণের সঠিক বিচার হয় না এবং নারীকে নিচু করে দেখার মানসিকতা রয়েছে।
নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার অবিলম্বে বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমানে ধনিক শ্রেণির প্রাধান্যবিশিষ্ট রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা জরুরি।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর বলেন, গত ১৮ মাসে নারী নির্যাতনের ঘটনায় অনেক রায় হলেও তার একটিও কার্যকর হয়নি। মামলা দীর্ঘসূত্রতায় পড়ে থাকায় অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, অপরাধীরা প্রায়ই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকে, যেমন অতীতে ছাত্রলীগ বা বর্তমানে এনসিপির কর্মীদের নাম উঠে এসেছে। কেবল ধর্ষকের শাস্তি নয়; বরং যে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ধর্ষক উৎপাদন ও লালন করে, সেই ব্যবস্থার পরিবর্তনের লড়াইয়ে সকলে অংশ নিতে হবে।
কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা কমিটির সম্পাদক সাজেদা বেগম সাজু।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে