
গত নির্বাচনে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। আজ শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাবেক সচিব ড. শেখ আব্দুর রশিদের পরিকল্পনায় খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়েছে জামায়াত। আর সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘অনেক ডিসি প্রত্যাহার হলেও সাতক্ষীরার ডিসি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।’ এ ছাড়া সাবেক সচিব ড. আব্দুর রশিদকে সাতক্ষীরায় অবাঞ্ছিত ঘোষণা করা উচিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

মালদ্বীপে শ্রমিক আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তাজউদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে শোকের মাতম। আজ শুক্রবার রাতে তাজউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী অনন্তি বেগম।
৫ মিনিট আগে
যদিও সংসদ সদস্য শফিকুল হক মিলন দাবি করেছেন, জামায়াত কর্মী আলাউদ্দিন মারা গেছেন স্ট্রোক করে। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাইসুল এয়ারপোর্টে গেছে তো কী হয়েছে? হত্যা মামলাটা সঠিক না। আগে রিপোর্ট (ময়নাতদন্তের প্রতিবেদন) আসুক। তারপর দেখা যাবে।’
১৯ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামের এক কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
৩৫ মিনিট আগে