
বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বাজার যাতে স্থিতিশীল থাকে সেদিকে লক্ষ্য রেখে রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয় সে জন্য আমরা ব্যবস্থা করছি।’
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘সামনে রমজান মাস, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মুসলমানরা এই পবিত্র মাস রমজান মোবারক পালন করব। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে। সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে।’
তিনি বলেন, ‘চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল ইক্ষু, সেটি উৎপাদন করতে বছর লাগে। আজ যান্ত্রিক হয়ে গেছে। কৃষকেরা নিজেদের স্বার্থ অবশ্যই দেখবে। দীর্ঘকালীন ফসলটি উৎপাদন করতে চাইছেন না অনেকে। চিনিকলগুলোতে অনেক জায়গা আছে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নিই তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে। সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আধুনিকীকরণ অন্যান্য ফসল যেমন ফ্রুটস প্রসেসিংসহ আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় যাঁরা উদ্যোক্তা তাঁরাও সেখানে আগ্রহ প্রকাশ করেছেন।’
বেসরকারিভাবে যাঁরা তৈরি করেন, ‘তাঁরা বিদেশ থেকে কাঁচামাল এনে করেন জানিয়ে মন্ত্রী বলেন, তাঁদের সঙ্গে আমরা বাজারে টিকি না। কারণ আমাদের মূল্য বেশি পড়ে যায়। সে জন্য আমরা এখন নতুন পন্থায় মিলগুলো আরও বাস্তবসম্মত করতে যাচ্ছি। আমার বিশ্বাস এখন আর চিনির অভাব হবে না।’
তিনি বলেন, ‘আমাদের যে চিনি আছে সামরিক বাহিনী, পুলিশসহ বিশেষ করে সরকারি যে বাহিনীগুলো আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের সুগার করপোরেশন থেকে চিনি সরবরাহ করে থাকি। বাইরের বাজারের জন্য আমাদের কিছুটা শর্ট (কম) পড়ে। সেখানে প্রাইভেট যারা আছে টিসিবিসহ তারা আমদানি করে থাকে। তবে বাজার অনেকটাই স্থিতিশীল আছে। বিশ্ববাজারের পরিস্থিতিতে যেটুকু দাম বাড়ার সেটুকু বেড়েছে। আমার শিল্প মন্ত্রণালয় দামে যদিও সাবসিডি দিতে হয়, তবুও ৪৫ টাকাই রেখেছি। আমরা সরকার নির্ধারিত যে মূল্য নির্ধারণ করেছে ৬৫ টাকা, সেটাতে আমরা দিচ্ছি না। আমরা আমাদের নির্ধারিত মূল্যই দিচ্ছি। বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ রেখে রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয়, সে জন্য আমরা ব্যবস্থা করছি।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
২০ মিনিট আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগে
নিয়োগপ্রাপ্তরা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সুজাউল্লাহ।
২ ঘণ্টা আগে