
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬ বিভাগের ২৪ জেলার ৪৮টি উপজেলায় এসব কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১২ কোটি টাকা। প্রায় ৮ লাখ টন সবজি ও ফল সংরক্ষণের ব্যবস্থা থাকবে এখানে। কৃষকের নিজস্ব জমিতে এসব কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে।
ঢাকা বিভাগের ঢাকা জেলার সাভার, ধামরাই; নরসিংদী জেলার শিরপুর, বেলাব; মুন্সিগঞ্জের সিরাজদিখান ও লৌহজং; গাজীপুরের শ্রীপুর ও সদর; শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ; মানিকগঞ্জের সিংগাইর ও সদর; খুলনা বিভাগের যশোর সদর ও মনিরামপুর; বাগেরহাটের চিতলমারী ও সদর; খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা; ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু; রাজশাহী বিভাগের রাজশাহী জেলার গোদাগাড়ী ও পবা; বগুড়ার শিবগঞ্জ ও গাবতলী; পাবনার ইশ্বরদী ও সদর; চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ড; কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা; ফেনীর পরশুরাম ও দাগনভূঞা; নোয়াখালীর সুবর্ণচর ও সদর; রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর; নীলফামারীর নীলফামারী সদর ও সৈয়দপুর এবং ময়মনসিংহের গৌরীপুর ও ফুলবাড়িয়ায় এসব কোল্ডস্টোরেজ নির্মাণ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই মিনি কোল্ডস্টোরেজগুলো কৃষকদের উৎপাদিত ফসল দীর্ঘ সময় নিরাপদে রাখার সুবিধা দেবে। ফলে মৌসুমে ফলন বেশি হওয়ার কারণে নষ্ট হওয়া থেকে বাঁচবে ফসল। এতে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়া সহজ হবে। মধ্যস্বত্বভোগীদের ওপর তাঁদের নির্ভরতা কমবে এবং বাজারে সারা বছর সবজি ও ফল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে অর্থায়ন করছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করে কৃষি খাতে টেকসই পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর বলেন, ক্ষুদ্র এই কোল্ডস্টোরেজ নির্মাণ ভালো উদ্যোগ। উৎপাদিত সবজি ও ফল যাতে রপ্তানি উপযোগী হিসেবে সংরক্ষণ করা যায়, সেদিকে সরকারকে নজর দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর আজকের পত্রিকাকে বলেন, ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ একটি পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ। এগুলো মূলত দুই ধরনের মডেলে স্থাপন করা হচ্ছে, কনটেইনারভিত্তিক ও কক্ষভিত্তিক। ছোট ছোট কৃষক গ্রুপ এগুলো পরিচালনা করবে। ফলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।
প্রকল্প পরিচালক জানান, সহজে ব্যবহারযোগ্য এই কোল্ডস্টোরেজগুলো মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সরকার মনে করছে, এই উদ্যোগ দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে