
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় কংস নদের ওপর নির্মিত বেইলি সেতুটি ধসে পড়ায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই পারের হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

যশোরে আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রায় দুই সপ্তাহের মৃদু তাপপ্রবাহের পর জেলায় এখন মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খরতাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ফেনীতে কোরবানির পশুর হাটগুলোয় জমে উঠেছে বেচাকেনা। বৃষ্টি আর কাদাজলের দুর্ভোগ সত্ত্বেও ছোট-বড় সব হাটেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন।