
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে এবার কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বুধবার বিকেলে কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড়ে ভ্যানে করে বোঁটাবিহীন লিচু ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। কম দামের কারণে স্বল্প আয়ের ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন সড়কের পাশের অস্থায়ী বাজারে।

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে বসা অস্থায়ী গরুর হাটগুলোতে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু হয়েছে। ধীরে ধীরে জমে উঠছে বাজার। হাটগুলোতে ছোট, মাঝারি, বড় গরু, মহিষ, ষাঁড়, খাসি, উট নিয়ে হাজির বিক্রেতারা। তবে অতিরিক্ত গরম এবং হঠাৎ বৃষ্টিতে ভুগছেন ক্রেতা-বিক্রেতারা।