Ajker Patrika

গরমে আরাম পেতে খান মেথিশাকের লারা

ফিচার ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১: ১১
গরমে আরাম পেতে খান মেথিশাকের লারা
ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

এই গরমে মাছ-মাংস খেতে মন চাইছে না? হালকা নিরামিষের তরকারি আর শাক রান্না করার কথা ভাবছেন? আজ রাঁধুন মেথি শাকের লারা। কীভাবে রান্না করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মেথি শাক দুই আঁটি, দানাওয়ালা শিম ১০০ গ্রাম, আলু ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, শুকনা মরিচ ২-৩টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

মেথি শাক, শিম, আলু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। শুকনো মরিচ লালচে হলে মেথি শাক, লবণ দিয়ে ঢাকনাসহ চার-পাঁচ মিনিট রান্না করুন। পরে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন আরও কিছু সময়। সবশেষে লবণ দেখে নামিয়ে দিন। মেথি শাকের রং যেন সবুজ থাকে। তৈরি হয়ে গেল মেথি শাকের লারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

চৈত্রসংক্রান্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত