
‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলামের পেজ ‘তাজু ভাই ২.০’ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ রোববার দুপুরে ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে পেজটি।
তাজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন এই তথ্য জানান। তবে এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবি করেছেন তিনি। স্বল্প সময়ের মধ্যে পেজটি আবার পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।
১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে।
এর কিছু সময়ের ব্যবধানে প্রশংসায় ভাসতে থাকে তাঁর একাধিক ভিডিও। প্রত্যন্ত চরাঞ্চলের একজন স্বল্প শিক্ষিত দিনমজুর হয়েও এলাকার জনভোগান্তি নিয়ে তৈরি তাঁর বিভিন্ন কনটেন্ট ব্যাপক শেয়ার হতে থাকে। এক সপ্তাহের ব্যবধানে তাঁর পেজের ফলোয়ার বেড়ে এখন এক মিলিয়নের ওপর।
তবে আকস্মিক পেজটি উধাও হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা এ জন্য তাজুল ইসলামকে নিয়ে মেতে ওঠা অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করেছেন।
এ বিষয়ে কথা বলতে তাজুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের মেন্টর কবিরুল ইসলাম বলেন, ‘অতি অল্প সময়ে এক মিলিয়ন ফলোয়ার ও অধিক ভিউ শুরু হওয়ায় সম্ভবত মেটা থেকে পেজটি যাচাই করার উদ্দেশ্যে সাময়িক অদৃশ্য করা হয়েছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে পেজটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে