
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তজেলা নাইট কোচ কাউন্টার, অবৈধ পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে মহানগরে অন্যান্য যানবাহনের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে রাতের সময়েও রাজধানীতে যানজট তৈরি হচ্ছে।
এ অবস্থায় বিজ্ঞপ্তি জারির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে নির্ধারিত বাস টার্মিনাল এলাকা ছাড়া অন্য কোথাও আন্তজেলা বাসের কাউন্টার পরিচালনা, পার্কিং বা যাত্রী ওঠানামা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, শুধু নির্ধারিত টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ ব্যতীত অন্য কোথাও এসব কার্যক্রম পরিচালনা করা যাবে না।
একই সঙ্গে মহানগরের বিভিন্ন স্থানে অবস্থিত আন্তজেলা নাইট কোচ কাউন্টারগুলো সংশ্লিষ্ট মালিকদের নিজ উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭, ৪৭, ৮২, ৯০ ধারাসহ সংশ্লিষ্ট আইনের আওতায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে