
গত কয়েক দিনের মতো আজ শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েক দিন ধরে দেশজুড়ে যে বৃষ্টি হচ্ছে, তারই ধারাবাহিকতা আজও ছিল। তবে আগামীকাল শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা ও মেঘাচ্ছন্ন ভাব কমে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, গভীর নিম্নচাপ ও মৌসুমি বায়ু—এ দুইয়ের প্রভাবে দেশজুড়ে কয়েক দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এর ধারাবাহিকতা আজও কিছুটা থাকবে। আজ সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হবে। তবে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।
তিনি আরও বলেন, অক্টোবর মাসের মাঝামাঝি বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তার পর থেকে বৃষ্টির মাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে