"বৃষ্টি" বা বর্ষণ নিয়ে আপনার সব জিজ্ঞাসা ও আপডেটের নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এই পেজটি। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত, আবহাওয়ার সর্বশেষ খবর এবং আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চোখ রাখুন এখানে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের সব জেলার শিলাবৃষ্টি ও বৃষ্টির সর্বশেষ খবর এবং ভারী বর্ষণের সতর্কতা সম্পর্কে আপ-টু-ডেট থাকতে আমাদের এই পেজটি নিয়মিত ফলো করুন।

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু ঢাকা নয়, সারা দেশেই বৃষ্টির মাত্রা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় দেশে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার আরও ঘটবে।

বাংলাদেশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। ইতিমধ্যে দেশের পাঁচ বিভাগে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তা দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...