রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো—ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে