
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই অবস্থায় তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাঁর পক্ষে থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, ‘আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তাঁর পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ সাহেবকে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাঁর পক্ষে কাজ করতে হবে।’
এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে