
রাজশাহীর বাঘায় দলছুট এক বন্য প্রাণীর দেখা মিলেছে। বন্য প্রাণীটিকে অনেকে হনুমান বলে মনে করেছেন। উৎসুক জনতা বন্য প্রাণীটি দেখার চেষ্টা করলেই লাফিয়ে ছুটে বেড়াচ্ছে এটি। জেলা বন্য প্রাণী অধিদপ্তর বলেছে, বন্য প্রাণীটি হনুমান নয়, এটি রেসাস জাতের বানর।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশে বানরটি বিচরণ করছিল।
উপজেলা মডেল মসজিদের এক কর্মী আশরাফ আলী জানান, হঠাৎ করে উপজেলা পরিষদের প্রাচীরের ওপরে প্রাণীটি চোখে পড়ে তাঁর। প্রাণীটিকে হনুমান বলে মনে হয়েছে তাঁর। এটির কিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ছবি-ভিডিও দেখে বন্য প্রাণীটিকে কেউ হনুমান, কেউ বানর বলছেন। শাহিদুল ইসলাম নামের এক কলেজশিক্ষক জানান, প্রাণীটিকে কখনো প্রাচীরের ওপর আবার কখনো নিচে নেমে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছেন। তবে এটি বানর না হনুমান, তা বলতে পারছেন না তিনি।
বন্য প্রাণী অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেসাস প্রজাতির বানরের রং ধুলো-বাদামি থেকে লালচে-গোলাপি রঙের হয়। তাদের মুখমণ্ডলে খুব কম পশম পাওয়া যায়। পাঁজরের রঙ তাদের মুখের মতোই এবং তাদের মাঝারি দৈর্ঘ্যের লেজ থাকে। তাদের গড় উচ্চতা ২০৭ দশমিক ৬ থেকে ২২৮ দশমিক ৯ মিলিমিটার (৮.১৭ ও ৯.০১ ইঞ্চি)।
হোয়াটঅ্যাপের মাধ্যমে বন্য প্রাণীটির ছবি পাঠিয়ে যোগাযোগ করলে রাজশাহী বন্য প্রাণী অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, এটি রেসাস বানর, হনুমান নয়। মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, তাদের আবাস্থল ছিল টাঙ্গাইলের মধুপুর ভায়াল বনে। বনগুলো খণ্ড খণ্ড হওয়ার ফলে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। নিজ এলাকা ছেড়ে এখানে সেখানে ছুটছে খাবারের সন্ধানে। তিনি মনে করেন, দলছুট বানর বিশেষ করে পাথরবাহী ট্রাকে কিংবা অন্য কোনো উপায়ে এলাকায় এসেছে। তিনি বলেন, বিরক্ত না করে মানুষ হিসেবে তাদের প্রতি দয়া দেখিয়ে মুক্ত চলাচলে সহায়তা করতে হবে। তবে খাবার দিলে তারা এলাকা ছাড়বে না।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৪২ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে