রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
র্যাব-৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নঘর থেকে দুটি ওয়ান শুটারগান, চারটি গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করে।
র্যাবের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেপ্তার রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানা হেফাজতে দিয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে