শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন রূপ নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে এক আর্জেন্টিনা সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই অভিনব ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ গণপিটুনির ঘটনা ঘটে। এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে।

শেরপুরে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতে সহযোগিতার অভিযোগে সুন্নত আলী সন্তু (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) শহরের ঢাকলহাটী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে েমাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।