
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী মো. রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ।
শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের আগেই ৯ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলার জঙ্গলদি বাজারে এক কর্মী সমাবেশে ধানের শীষে ভোট না দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন না বলে বক্তব্য দেন।
আর জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তাঁর নিজ নামীয় পেজ থেকে দলীয় প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং পথসভার মাধ্যমে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। বিষয়গুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩(৩)(বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন।
এই ব্যাপারে শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ জানান, ওই তিন প্রার্থীর আচরণবিধি লঙ্গনের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই বিষয়ে তাঁদের প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শোকজের বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রার্থীদের ফোন দেওয়া হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শোকজের বিষয়টি তাঁরা শুনেছেন। নোটিশ হাতে পেলে দেখেশুনে জবাব দেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে