শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ভাই-বোন দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বুরুংগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে মামলা করে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।


ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবিকে সহায়তা করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ...

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া পাঁচ মাদ্রাসাশিক্ষার্থী মধ্যে তিনজনকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্বজনদের জিম্মায় দেওয়া হয়। বাকি দুই শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা চলছে।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বেহাল সড়ক সংস্কার ও দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিলামপট্টি-সাহাপাড়া মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।