
শেরপুরে বিনা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় আজ রোববার দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতিআগলা গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বস্তায় ভর্তি বিনা মূল্যে বিতরণের প্রায় ১ হাজার কেজি চাল বহনকারী দুটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তারা।
পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েক যুবক। পরে সেখান থেকে ১ হাজার ৮৭০ কেজি চাল এবং সরকারি খাদ্যগুদামের খালি বস্তা জব্দ করা হয়।
এ ঘটনায় রোববার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়াসহ (৩৪) অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে জানান, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল সরকারি পাটের বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রির প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর অভিযানে ওই সব চাল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে