শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতিসহ দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপির সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন। আনোয়ার হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ার্ড বিএনপির নেতাদের লিখিত অভিযোগে জানা যায়, আনোয়ার হোসেন আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যার ফলে স্থানীয়ভাবে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাঁকে নিয়ে আতঙ্কে থাকেন।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন আনার বলেন, ‘আমি গ্রুপিং রাজনীতির শিকার। আমাকে কোনোপ্রকার মতপ্রকাশের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে