
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রচারণার কাজে নিয়োজিত একটি ভোটের গাড়ি নালিতাবাড়ীতে আসে। এটি উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে প্রায় ২৫ মিনিট অবস্থান করে ভিডিও চিত্র প্রদর্শন করে চলে যায়। এ সময় চেয়ারে বসে ভিডিও চিত্র দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাতে গোনা কয়েকজন।
অনেকেই বলছেন, যেনতেনভাবে প্রচারণা চালিয়ে চলে যাওয়ায় শহরের বেশির ভাগ অংশ ভোটের গাড়ি আসার বিষয়ে অবগত নয়। তেমনি ইউনিয়ন ও গ্রামাঞ্চলের ভোটাররাও বলছেন, ভোটের গাড়ি কবে, কেন এসেছে; তা জানেন না তাঁরা।
নালিতাবাড়ী পৌরসভার বাসিন্দা নয়ন মিয়া বলেন, ‘ভোটের গাড়ি! এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। জীবনে এই নাম প্রথম শুনলাম। এটা আবার কেমন জিনিস?’
তরুণ ভোটার সৈয়দ রাসেল বলেন, ‘ভোটের গাড়ি কখন এল, কখন গেল, কিছুই জানি না। গাড়ি আসবে, এটা আগে জানা থাকলে অন্তত দেখতে যেতাম।’
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা হলেও সচেতন। কিন্তু প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। প্রান্তিক পর্যায়ে প্রচারণা না পৌঁছালে সরকারের এই উদ্যোগের সুফল পাওয়া যাবে না।’
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোরশেদ আলম বলেন, ‘ভোটের গাড়ি বুধবার নালিতাবাড়ীতে এসেছিল। তবে তাদের প্রচারণার বিষয়টি আমরা দেখভাল করি না। এ বিষয়ে জেলা তথ্য অধিদপ্তর ভালো বলতে পারবে।’
শেরপুর জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ভোটের গাড়ি আমরা নিয়ন্ত্রণ করি না। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। তবে ভোটের গাড়ি এলে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি। মূলত ভোটের গাড়ির প্রচারণার বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় দেখাশোনা করে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে