
শেরপুরের নালিতাবাড়ী ঘুরে গেলেও শহরবাসী জানেন না—এমন সংবাদ প্রকাশের পর দ্বিতীয়বারের মতো নালিতাবাড়ীতে এসেছে ‘ভোটের গাড়ি’। ৯ জানুয়ারি আজকের পত্রিকার অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর গতকাল রোববার সন্ধ্যায় ফের এই গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়।
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না। অনেকেই গণভোট সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কথাও বলেন।
এদিকে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর রোববার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ভোটের গাড়ি নালিতাবাড়ীতে আসে। এ উপলক্ষে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানো হয়। পরে সন্ধ্যা ৭টায় শহরের শহীদ মিনার এলাকায় ভোটের গাড়ির অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় সেখানে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
স্থানীয়দের মতে, দ্বিতীয় দফার এই প্রচারণার মাধ্যমে নালিতাবাড়ীতে গণভোট বিষয়ে জনসচেতনতা ও আগ্রহ আগের তুলনায় বেড়েছে।
তরুণ ভোটার রুহুল সিদ্দিকী রুমান বলেন, ‘এর আগে ভোটের গাড়ি এসেছিল—আমরা তা জানিই না। পরে সংবাদে বিষয়টি জানতে পারি। সম্ভবত সে কারণেই আবার ভোটের গাড়ি এসেছে। এবার গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।’
স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল আহম্মেদ বলেন, গণভোটের প্রচারণায় ব্যবহৃত গাড়িটি মানুষকে আকৃষ্ট করেছে। এতে সাধারণ মানুষের আগ্রহও দেখা গেছে।
ভোটের গাড়ি দেখতে এসে নীলমণি সাহা বলেন, ‘টিভিতে শুধু হ্যাঁ/না ভোটের কথা শুনেছি। আজ ভোটের গাড়ির মাধ্যমে বিস্তারিত জেনে গেলাম যে কী কারণে হ্যাঁ এবং কী কারণে না ভোট দিতে হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘যোগাযোগ করে দ্বিতীয়বারের মতো রোববার সন্ধ্যায় ভোটের গাড়ির প্রচারণার ব্যবস্থা করা হয়। এতে মানুষের ভালো সাড়া পাওয়া গেছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে