শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক দুটি স্থানে অন্তঃসত্ত্বা এক নারী ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকা ও নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বাজার এলাকার একটি ঘর থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মুক্তা মীমের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, রাত ১১টার দিকে স্বামী শাকিল নাঈমের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন মীম। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আজ ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলীতে আব্দুল হামিদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনেরা জানান, রাতে খাবার খেয়ে ঘুমাতে যান হামিদ। আজ ভোরে ঘরে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুটি ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে