
শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের পদে থাকলেও এখনো পদত্যাগ করেননি বলে জানা গেছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করেছেন।
এনসিপিতে আসার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, ‘যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদেও সুযোগ পাইনি। এখন যুবলীগে কোনো কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি।’
এ বিষয়ে শেরপুর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন, এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে