মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় গত বছরের ২৬ এপ্রিল শরীয়তপুর জেলা শহরে দিনদুপুরে নাজমুল মাদবর (২৭) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কুপিয়ে আলোচনায় আসে শাহিন মাদবর। এর কিছুদিন পর শাহিন মাদবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কুপিয়ে শরীরে আগুন দেওয়ার ঘটনার শিকার ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) মারা গেছেন। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান