শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীনের রতনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

নির্বাচনী জনসভায় ‘জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না’ বলে ভোটারদের হুমকি দেওয়া বিএনপি নেতা মতিউর রহমান সাগরকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর নির্বাচনী সভায় ভোটারদের হুমকি দিয়েছেন। গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এ হুমকি দেন। তাঁর হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।