
শরীয়তপুরের ডামুড্যায় পিকআপ ভ্যানের চাপায় আশরাফ আলী দরজি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফ আলীর স্ত্রী, মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী দরজি গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। আহতরা হলেন আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না বেগম (৩৫) ও ভ্যানচালক মাসুদ আলম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশরাফ আলীকে কুকুর কামড় দেয়। ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে যাওয়ার পথে ২ নম্বর ব্রিজের ওপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাঁদের বহন করা ভ্যানটিকে চাপা দেয়। এতে আশরাফ আলী, রেণুজা বেগম, স্বপ্না ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আশরাফ আলীর মেয়ে স্বপ্না বলেন, ‘কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের ওপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবাসহ আমরা সবাই আহত হই। পরে আমার বাবার মৃত্যু হয়।’
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, ‘আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আমরা তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।’
ডামড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে