
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য সাবেক চেয়ারম্যান আলমগীর মাঝিকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। তিনি জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস)।
এ নির্বাচনে এমপি নাহিম রাজ্জাক তাঁকে মনোনয়ন দিয়েছেন বলে এক ভোটারকে ফোনে হুমকি দিয়েছিলেন আব্দুর রশিদ গোলন্দাজ। পরে সেই কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সংবাদের শিরোনাম হয়। শেষ পর্যন্ত আওয়ামী লীগের দুই নেতাকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন রশিদ গোলন্দাজ।
গতকাল বুধবার রাতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডামুড্যা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৪টি কেন্দ্রে একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে দেখা যায়, আবদুর রশিদ গোলন্দাজ ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মাঝি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট। অপর প্রার্থী ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল সিকদার আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৩৪ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ডামুড্যা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বি এম সাত্তার তালা প্রতীকে ১৭ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রোকনুজ্জামান খান মাইক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৯ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম সেলাইমেশিন প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৯৪ ভোট।
শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯ হাজার ১৯১ জন। এই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে